এসএ গেমসে পদকজয়ীদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ
১১ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
এসএ গেমসের ১৩ তম আসরের সকল স্বর্ণজয়ীকে (বাংলাদেশি) অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তাদের গণভবনে দাওয়াতও দিয়েছেন তিনি। সোমবার (৯ ডিসেম্বর) পর্দা নামে এসএ গেমসের কাঠমুন্ডু আসরের। যেখানে সর্বশেষ পুরুষ ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা স্বর্ণ ছিনিয়ে আনে। এর আগের দিন নারী ক্রিকেটেও বাজিমাত করেছে সালমা খাতুনরা।
এবারের আসরে বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশিদের জয়জয়কার। সদ্য শেষ হওয়া এই এসএ গেমসের আসরে সর্বোচ্চ সোনা এসেছে আর্চারি থেকে। ১০ ইভেন্টের আর্চারির সবকটিতেই জয় পেয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা।
এবারের আসরে সবমিলিয়ে মোট ১৯টি সোনা জিতেছে বাংলাদেশ। যা সর্বোচ্চ সোনা জয়ের বছর ২০১০-কেও ছাড়িয়ে গেছে। এর আগে ২০১০-এ মোট ১৮টি স্বর্ণ জয় করেছিল বাংলাদেশ। দারুণ এ সাফল্যে প্রধানমন্ত্রী সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, আমি স্বর্ণজয়ী সকল অ্যাথলেটদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং গণভবনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
এবারের এসএ গেমসের পদক জয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কারও। গেমস শুরু হওয়ার আগে এ কথা জানিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একক ইভেন্টে স্বর্ণজয়ী খেলোয়াড়কে দেওয়া হবে ৬ লাখ টাকা। রুপা ও ব্রোঞ্জজয়ী পাবেন ৩ লাখ ও ১ লাখ করে টাকা। অবশ্য দলীয় ইভেন্টে থাকছে ব্যবধান। এতে স্বর্ণজয়ী দল পাবে এক লাখ টাকা। আর রুপা ও ব্রোঞ্জজয়ী দলকে দেওয়া হবে যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%