হাতিরদিয়ায় ব্যাডমিন্টন ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর ২০১৯, ০১:৪২ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
এস এম শাহেদ হাসান:
মনোহরদী উপজেলার হাতিরদিয়ার দক্ষিণপার্শ্বের গ্রাম চিকাদীতে গতকাল শুক্রবার (১৩ই ডিসেম্বর) চিকাদী ইমরান স্মৃতি সংঘের আয়োজনে এক ব্যাডমিন্টন ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
তিন ম্যাচ সিরিজের খেলাটি শুক্রবার রাত আটটায় শুরু হয়ে রাত নয় টায় শেষ হয়। এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করে নোয়াদিয়া নাইট রাইডার্স ও আড়াল ইউনিটি ক্লাব। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতে আড়াল ইউনিটি ক্লাব জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে নোয়াদিয়া নাইট রাইডার্স ১-১ জয়ে সমতা নিয়ে আসেন। এক্ষেত্রে খেলাটি তৃতীয় ম্যাচে ফাইনাল নির্ধারণ হয়। তৃতীয় ও সর্বশেষ ম্যাচে নোয়াদিয়া নাইট রাইডার্স নান্দনিক খেলা উপহার দিয়ে সিরিজ জয় করে এবং চ্যাম্পিয়ন দল হিসেবে ঘোষিত হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সোনালী ব্যাংক মাধবদী শাখার সিনিয়র অফিসার তানভীর ইসলাম মিরান শিকদার, শিল্পপতি রাকিব হোসেন মনু প্রধান ও বর্ণমালা মডেল একাডেমির অধ্যক্ষ আল-আমিন মিয়া।
এর আগে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জামাল মিয়া। আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে খেলাটি শুভ উদ্বোধন করেন শিক্ষানুরাগী রবিউল ইসলাম সবুজ শিকদার। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরহাদ হাসান।
বিভাগ : খেলা
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ