প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল টেনিস টুর্নামেন্ট উদ্বোধন
১৩ নভেম্বর ২০১৯, ০৪:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
খুলনায় শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে হবে। উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সব দিকেই এক্সপাট হতে হবে আমাদের সন্তানদের। তরুণদের ভেতরে দেশপ্রেম জাগ্রত হবে। এ জন্য খেলাধুলাকে গুরুত্ব দেই। আমি নিজেই একজন স্পোর্টস পরিবারের মেয়ে। খেলাধুলা চরিত্র গঠন সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। সে জন্য বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। খুলনায় আয়োজিত এ ধরনের টুর্নামেন্টের সাফল্য কামনা করি। অনেকগুলো দেশ এ টুর্নানেন্টে অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, যারা খেলোয়াড় তারা শুধু নিজেকেই উজ্জ্বল করে না। তারা দেশের মুখও উজ্জ্বল করে। আজকের তরুণরা সারা বিশ্বে খ্যাতি অর্জন করুক, এটাই আমার কামনা।
মোট ১৮টি দেশের ২০টি ক্লাবের ৬৪ জন টেনিস খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে ১০ জন নারী খেলোয়াড়ও রয়েছেন।
বিভাগ : খেলা
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি