মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। খবরে বলা হয়, কায়রোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে ২০১১ সালে মিশরজুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দেশটির সাবেক এ একনায়ক। এর আগে ১৯৮১ থেকে ৩০ বছর মিশর শাসন করেন তিনি। ক্ষমতা ছাড়ার পরপরই বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে পাঠায় আদালত। কিন্তু ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
১৯২৮ সালে নীলনদ তীরের মনুফিয়ায় জন্মগ্রহণ করেন হোসনি মুবারক। ১৯৪৯ সালে মিশরের বিমান বাহিনীতে যোগ দেন তিনি। ১৯৭২ সালে তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় মুবারক জাতীয় বীর হিসেবে পরিচিতি লাভ করেন। যুদ্ধের পর ১৯৭৫ সালে তাকে মিশরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাত।
১৯৮১ সালে প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাতের হত্যার পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হোসনি মুবারক দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তখন থেকে ৩০ বছর তিনি মিশর শাসন করেন। মুবারকের অধীনে মিশর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভূমিকা রাখে।
২০১১ সালে আরব বসন্তের প্রভাবে মিশরের জনগণ মুবারকের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে। গণবিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন হোসনি মুবারক।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা