মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আহত তরুণীর মৃত্যু
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণী মেয়া থুই থুই খাইংয়ের (২০) মৃত্যু হয়েছে। গত সপ্তাহের শুরুতে রাজধানীর নেপিদোতে বিক্ষোভের সময় তার মাথায় পুলিশের গুলি লেগেছিল। হাসপাতালের বরাতে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এমন খবর দিয়েছে।
গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ে এই প্রথম কোনো মৃত্যুর খবর এসেছে।
গত ৯ ফেব্রুয়ারি সেনাবিরোধী বিক্ষোভে পুলিশ রাবার বুলেট ছুড়লে তা সহিংস হয়ে ওঠে। তখন তাজা গুলিতে আহত অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিয়া থট থট খিয়াংয়ের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। এখন তার মৃত্যুর কারণ নির্ণয়ে পরীক্ষা করে সুরতহাল প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, আমরা ন্যায়বিচার চাই। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ওই নারীকে নেওয়ার পর থেকেই হাসপাতাল কর্মীদের ওপর ব্যাপক চাপ এসেছে। ওই চিকিৎসক আরও বলেন, সেনাবাহিনীর চাপের কারণে অনেক চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
সামরিক বাহিনীর মুখপাত্র ও তথ্যমন্ত্রী জ মিন টুন চলতি সপ্তাহে ওই নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আহত হওয়ার পর থেকে প্রতিরোধ আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন শিয়া থট থট খিয়াং। বিক্ষোভকারীদের বড় বড় ব্যানারে তার ছবি দেখা গেছে। তারা ন্যায়বিচার দাবি করেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা