নেপালে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জনের মৃত্যু
১৫ ডিসেম্বর ২০১৯, ০৪:৩৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু মানুষ। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সিন্ধুপালচোক জেলায় রোববার (১৫ ডিসেম্বর) সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।
নেপালের কালিনচক মন্দির থেকে তীর্থযাত্রীদের নিয়ে ভক্তপুর এলাকায় ফিরছিল বাসটি। সকাল সাড়ে আটটার দিকে সানকোশি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ওই দুর্ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। পুলিশকে উদ্ধারকাজে সহায়তা করেছে স্থানীয় লোকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত শনিবার পুরাতন কাওয়াসোতি বাজারে একটি বাস দুর্ঘটনায় ৩০ জন আহত হয়। ওই বাসটিতে নেপালের সেনাবাহিনীর সদস্যরা ছিলেন। গত নভেম্বরের ২৭ তারিখে নেপালের আর্ঘাখানচি জেলায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।
বিভাগ : বিশ্ব
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ