বাংলাদেশীদের আবেদন করার সুযোগ রেখে ইতালির স্পন্সরশিপ ভিসা চালু
১৫ অক্টোবর ২০২০, ০৭:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশীদের আবেদন করার সুযোগ রেখে ইতালির স্পন্সরশিপ ভিসা চালু হয়েছে। দীর্ঘ ১২ বছর পর স্পন্সরশিপ ভিসা চালু করলো দেশটি। সর্বমোট ৩০ হাজার ৮৫০ জন আবেদনকারীকে প্রবেশ করতে দেওয়া হবে। দুই ক্যাটাগরিতে আবেদনপত্র গ্রহণ করা হবে।
(১) সিজনাল বা মৌসুমি কাজের জন্য ১৮ হাজার আবেদনকারীকে প্রবেশ করতে দেয়া হবে ইতালিতে। কৃষি, হোটেল ট্যুরিজম ক্ষেত্রে সাধারণত ৬ মাসের জন্য নেওয়া হয় এসব শ্রমিক। ৬ মাস পর কাজের চুক্তি শেষে ফিরতে হবে দেশে। (২) স্থায়ী, স্ব-কর্মসংস্থান ও কনভেনশনান ক্ষেত্রে নেওয়া হবে ১২ হাজার ৮৫০ জনকে। এ শ্রেণীর কর্মী এবং বিনিয়োগকারীরা ইচ্ছামতো যত দিন ইচ্ছা ইতালিতে থাকতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাস করার সুযোগ গ্রহণ করতে পারবেন ভবিষ্যতে।
একসময় বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত সিজনাল বা কৃষি স্পন্সরে লোকজন আসত। নিয়ম অনুযায়ী এই ধরনের স্পন্সরের লোকজন ছয় মাস পরে দেশে ফিরে যেতে বাধ্য। এক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা শ্রমিক প্রবেশ করার পর কেউ আর দেশে ফিরত না। তার জন্য পরবর্তীতে বাংলাদেশকে এই ক্ষেত্র থেকে বাদ দেওয়া হয়।
গত সোমবার (১২ অক্টোবর) এ ডিক্রি প্রকাশ করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ব্যক্তিগত স্পিড ও কাপ অফিস থেকে আবেদন করতে পারবেন। Online-এ ফরম পূরণ করতে হবে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা