ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী উড়িয়ে দেয়ার হুমকি
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। বেনামি উৎস থেকে এক ইমেইলের মাধ্যমে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
সোমবার ভারতের কোচিন শিপইয়ার্ড কর্তৃপক্ষের কাছে বেনামি উৎস থেকে একটি ইমেইল আসে। ইমেইলে বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর সম্পত্তি নষ্ট করার হুমকি দেওয়া হয়। এছাড়াও কোচিন শিপইয়ার্ড এবং নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় দ্রুত পুলিশকে বিষয়টি জানায় কর্তৃপক্ষ। তদন্তে নামে আরনাকুলাম সাউথ থানার পুলিশ। আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
কেবল স্থানীয় পুলিশই নয়, ঘটনার তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় সংস্থাও। কোন উৎস থেকে এই ধরনের ইমেইল এলো, তা খুঁজে বের করার চেষ্টা করছে।
২০২২ সাল নাগাদ ভারতের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের। বর্তমানে সমুদ্র ট্রায়াল চলছে এ রণতরীর। সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিভাগ : বিশ্ব
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ