সৌদি আরবে অবৈধ ব্যবসায় জড়িত ৭ বাংলাদেশি গ্রেপ্তার

১১ অক্টোবর ২০২১, ০৮:১২ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম


সৌদি আরবে অবৈধ ব্যবসায় জড়িত ৭ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে সিম কার্ডের অবৈধ ব্যবসা করার দায়ে ১৪৬১টি সিমকার্ড সহ ৭ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থও জব্দ করেছে পুলিশ।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস বলেন, সাইবার ক্রাইম মোকাবেলায় নিরাপত্তা শাখা ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।

গ্রেপ্তারকৃত ৭ বাংলাদেশি প্রবাসী সিম কার্ডের অবৈধ ব্যবসা -বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, মূলত এরা গোপনে একজনের একাধিক ফিঙ্গার প্রিন্ট নিয়ে অন্য নাগরিক বা বাসিন্দার নিকট বিক্রি করতো, যা তাদের নামে সম্পূর্ণ অজান্তে নিবন্ধিত থাকতো। কার্ডগুলি রিয়াদ শহরের একটি দোকান থেকে তাদের অপরাধের আড়ালের জন্য সংগ্রহ করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত ৭ বাংলাদেশির কাছ থেকে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৪৬১ সিম কার্ড, চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থ।

মুখপাত্র আরও বলেন, উক্ত বাংলাদেশীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেয়ার পর পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও