রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে সুচীর প্রতি মোদির আহ্বান
০৪ নভেম্বর ২০১৯, ০৫:১৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে সেনা আগ্রাসনের শিকার, রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে দ্রুত নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ এশিয়ার পরাশক্তি রাষ্ট্র ভারত।
সোমবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রকাশিত এক খবরের তথ্যমতে, রোববার (৩ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর বৃহৎ জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন শুরু হয়। মূলত সেই সম্মেলনের ফাঁকে মিয়ানমারের সেনা সমর্থিত স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সাক্ষাতকালে, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বাস্তবায়নের জন্য মোদি দেশটির প্রতি জোরালো আহ্বান জানান বলে জানা গেছে।
বৈঠক শেষে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে চান। যার অংশ হিসেবে ভারত এই দেশ দুটির আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বিক স্বার্থ বিবেচনায় যে কোনো পদক্ষেপ গ্রহণে প্রস্তুত।
মূলত এ জন্যই প্রধানমন্ত্রী মোদী রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ এবং টেকসইভাবে নিজেদের বাড়িঘরে ফিরিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন।
বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করছে, ভারত সরকার এরই মধ্যে রাখাইনে তাদের প্রথম প্রকল্পের আওতায় আড়াইশ’ বসতবাড়ি নির্মাণ করেছে। এমনকি যা গত জুলাই মাসে মিয়ানমার সরকারের কাছেও হস্তান্তর করা হয়েছে। এবার দেশটির নেত্রী সু চির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী রাজ্যটির আর্থ-সামাজিক প্রকল্প উন্নয়নে ভারত প্রস্তুত আছে বলেও জানিয়েছেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী