সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৮
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
সিলেট দক্ষিণ সুরমার রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুই বাসের চালক রয়েছেন।
নিহতরা হলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহণের চালক মঞ্জু, সুপারভাইজার সালমান ও স্টাফ জাহাঙ্গীর। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এনা পরিবহণের স্টাফ জায়েদ আহমদ জানান, সংঘর্ষে এনা পরিবহণের চালক, সুপারভাইজার ও একজন স্টাফ নিহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলায়।
ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল জানান, হাসপাতালে আনার পথে দুইজনের মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় আরো ২০ জনকে ভর্তি করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা