কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার পাতবিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কোটচাঁদপুর পৌরসভার দুধসর গ্রামের শিমুল বিশ্বাসের ছেলে সৌভিক (২৮), কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের জুয়েল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭) ও আনোয়ার আলীর ছেলে আকরাম হোসেন (৪০)।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, নিহত সৌভিক বিশ্বাস মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তিনি পাতবিলা তেলপাম্পের সামনে পৌঁছালে কালীগঞ্জগামী একটি বাস ক্রসের সময় বাসের পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ওভারটেকিং করতে যায়। ফলে, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কালীগঞ্জের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে ওই দুই মোটরসাইকেলে তার ধাক্কা লাগে।
এ ঘটনায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় পাঁচজন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌভিককে মৃত ঘোষণা করেন। অন্যদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর শুক্রবার রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে সোহেল ও আকরাম মারা যান।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা