ফরিদপুরে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, শিশুসহ ৪ জন নিহত
২১ মার্চ ২০২১, ১১:২২ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রবিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফরিদপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। যানটি মাঝকান্দি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর আহত হন শিশুসহ ১২ জন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরো দুইজন মারা যান।
আহতরা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই আবুল খায়ের।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা