মিরেরবাজারে ট্রেন-লরি সংঘর্ষ: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ
১৩ আগস্ট ২০২১, ০৯:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার মিরেরবাজার এলাকায় গ্যাসবাহী লরির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন পথচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লরির পেছনের অংশ ভেঙে যায়।
হালিমুজ্জামান আরও জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নেয়ার কাজ করছেন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা