করোনায় দেশে মোট মৃত্যু ৫৬২৩, শনাক্ত ছাড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার, সুস্থ ৩ লাখ
১৬ অক্টোবর ২০২০, ০৫:৪০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৫ হাজার ৬২৩ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত আক্রান্ত হলেন ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৭৩৮ জন। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৭৮৪টি, আর পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৭৭টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৪০ হাজার ১২৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক শূন্য চার শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১৩ জন, আর নারী ২ জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ৪ হাজার ৩২৭ জন, শতকরা হিসেবে যা ৭৬ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নারী মারা গেলেন ১ হাজার ২৯৬ জন, শতকরা হিসেবে যা ২৩ দশমিক শূন্য পাঁচ শতাংশ। বয়স বিবেচনায় ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ১০ জন। এই ১৫ জনই মারা গেছেন হাসপাতালে।
বিভাগ : বাংলাদেশ
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর