করোনা ভাইরাস: এ পর্যন্ত দেশে ৫ হাজার ৭৬১ জনের মৃত্যু, সুস্থ ৩ লাখ ১২ হাজার ৬৫ জন
২৩ অক্টোবর ২০২০, ০৫:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং এনিয়ে এখন পর্যন্ত করোনায় ৫ হাজার ৭৬১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (২৩ অক্টোবর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন এবং বাকি দুজন রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে আরও জানা যায়, ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৮৫৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৬ জন আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৩ জন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, রংপুর বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, সিলেট বিভাগে ৭২ জন আর ময়মনসিংহ বিভাগে ১১ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ