করোনা ভাইরাস: দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ
২৬ অক্টোবর ২০২০, ০৫:৫৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৪ লাখ ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। এ নিয়ে মোট ৫ হাজার ৮১৮ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৬৬টি, আগের নমুনাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৫৮টি। এখন পর্যন্ত ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৫ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৪৮০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩৩৮ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের ১৫ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৪ জন এবং একজন বাড়িতে মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ