করোনায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৪৫
১২ নভেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৪০ জনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১ হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ০৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৭২৮ জন (৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৪১২ জন (২৩ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ৪ জন এবং ষাটোর্ধ্ব ৯ জন। বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, সিলেটে ১ ও রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ