ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদুল হক খান
২৪ নভেম্বর ২০২০, ১০:০৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জামালপুর-২ আসনের (ইসলামপুর) সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে ফরিদুল হক খানকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী কিংবা উপ-মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সব সময় থাকলেও এবার করোনাভাইরাসের কারণে প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। সরকারের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের কারণেই প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গভবন সূত্র।
এদিকে মঙ্গলবার সকালে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন, ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে ধর্ম মন্ত্রণালয় মন্ত্রীশূন্য ছিল।
ফরিদুল হক খান দুলাল পেশায় একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. হবিবর রহমান খান ও মায়ের নাম ফাতেমা খানম। জানা গেছে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ