করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৯৯১
০৫ জানুয়ারি ২০২১, ০৫:১৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৬৭০ জন। একই সময়ে অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে মোট ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৯৯১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১৭ হাজার ৯২০ জনে দাঁড়াল। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুই জনের ৩১-৪০ বছরের মধ্যে, দুই জনের ৪১-৫০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন আট জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৬২ হাজার ৪৫৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ