করোনায় ৬ দিন পর হাজারের বেশি রোগী শনাক্ত, ৩১ মৃত্যু
০৭ জানুয়ারি ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। বুধবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন বছরের প্রথম ৭ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু। গত ৩ জানুয়ারি ছিল সর্বোচ্চ মৃত্যু ২৭ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ৭ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭ জন। এই বছরে প্রথম শনাক্তসংখ্যা হাজার ছাড়ালো।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৬৩৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮১টি। এখন পর্যন্ত ৩৩ লাখ ১৭ হাজার ৮১০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় ৯৬৬ জন, এখন পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ৪৪৬ জন সুস্থ হয়েছেন।
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৫ দশমিক ৬৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৩৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৮৬৭ জন এবং নারী এক হাজার ৮৫১ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন , ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে একজন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন এবং বাড়িতে ২ জন মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ