প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য ১৮ হাজার ১৪৭ জন মনোনীত হয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এদের নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.pde.gov.bd থেকে পাওয়া যাবে। এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়েও এই তালিকা পাওয়া যাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে ২৪ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের মৌলিক পরীক্ষা নিয়ে উভয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এদের নিয়োগের জন্য মনোনীত করা হয়।
উল্লেখ্য, দেশের ৬৩ হাজার ৬০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ লাখ ২২ হাজার ৭৬৬ জন শিক্ষক কর্মরত আছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ