সারা দেশে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন স্থগিত
১৬ মার্চ ২০২০, ১০:১১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ থেকে ঝুঁকি এড়াতে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ৩ সপ্তাহব্যাপী হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী শেখ
এর দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার ১৮ মার্চ থেকে এ ক্যাম্পেইন দেশজুড়ে শুরুর কথা ছিল। রাজধানীসহ সারাদেশে ৩ সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়ার কথা ছিলো। তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্যাম্পেইনটি স্থগিত করা হলো।
এর আগে গত শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, টিকাদান ক্যাম্পেইনে তিন সপ্তাহের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান চলবে। অভিযানের প্রথম পর্যায়ে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের ১ লাখ ৭৩ হাজার ২৮৯টি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি বা সমপর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৪৪৪টি নিয়মিত, স্থায়ী ও অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে বাকিদের টিকা দেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ