করোনা রোগীর চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল
২৫ মার্চ ২০২০, ০৬:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম
নিজস্ব সংবাদদাতা:
দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবে না। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীকে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পরিধান করা চিকিৎসকের কাছে পাঠাতে বলা হয়েছে। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ড. আমিনুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনার বলা হয়, সরকারি-বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ-চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবেন না। যদি কোনো রোগীর করোনাভাইরাসের লক্ষণ থাকে তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই প্রদানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় কোনো রোগীর চিকিৎসাসেবা প্রদান করবেন।
নির্দেশনায় আরও বলা হয়, জেলা পর্যায়ে হাসপাতাল এবং তদূর্ধ্ব সব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহনের কাজে (ড্রাইভার ও পিপিইসহ) নির্দিষ্ট করতে হবে এবং ওই অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই সাধারণ রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার