করোনাভাইরাস: ৩ হাজার হাজতিকে মুক্তি দিচ্ছে সরকার
০১ এপ্রিল ২০২০, ০৯:৫২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি ৩ হাজার হাজতিকে মুক্তি দিচ্ছে সরকার। ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ হাজতিদের এ তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠিয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির কারণে সারাদেশের বিভিন্ন কারাগার থেকে এসব হাজতিকে ছেড়ে দেয়া হবে। কারাগার নিরাপদ রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কারা সূত্র বলছে, দেশের বিভিন্ন কারাগারের জায়গা-স্বল্পতার কারণে অনেক বন্দিকে কষ্ট করে থাকতে হচ্ছে। বিশেষ করে, এই সময় যেন তাদের সুবিধাজনক স্থানে রাখা যায়, সেজন্যই এ পরিকল্পনা করা হয়। কেবল যাদের মামলা এখনো বিচারাধীন, জামিনযোগ্য ছোটখাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের বেশি হাজতির নাম প্রস্তাব আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে কারা অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন বুধবার (১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে এই প্রস্তাব দেয়া হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। চলতি সপ্তাহে এ প্রস্তাব দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশসহ প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ছাড়াল। আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ। করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ১২ হাজার ৪২৮ জন।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোগটিতে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ