কাল প্রধানমন্ত্রী জানাবেন করোনা থেকে উত্তরণের পরিকল্পনা

০৪ এপ্রিল ২০২০, ০৯:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম


কাল প্রধানমন্ত্রী জানাবেন করোনা থেকে উত্তরণের পরিকল্পনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণা করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০ টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কর্মপরিকল্পনা ঘোষণা করবেন। তিনি জানান, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে।


বিভাগ : বাংলাদেশ


এই বিভাগের আরও