যেসব জেলায় রয়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগী
০৫ এপ্রিল ২০২০, ১০:১৪ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আমাদের দেশে কোন জেলায় কতজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়া গেছে তার একটি তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ঢাকায় ৫৪ জন, মাদারীপুরে ১১, নারায়ণগঞ্জে ১১, গাইবান্ধায় ৫ এবং রংপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে একজন করে নিশ্চিত আক্রান্ত রোগী পাওয়া গেছে।
রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, রাজধানী ঢাকার মিরপুর ও বাসাবো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মিরপুরে ১১ এবং বাসাবোতে ৯ জন করোনায় আক্রান্ত।
মীরজাদী সেব্রিনা বলেন, আপনারা জানেন মিরপুরের টোলারবাগে একজন করোনা রোগী শনাক্ত হয়েছিল, সেখানে আরও ছয়জন করোনায় আক্রান্ত হন। পুরো মিরপুরে এখন ১১ জনের শরীরে করোনার নমুনা পাওয়া গেছে। এছাড়া বাসাবোতে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তরা সবাই ক্লাস্টারের (একজন রোগীকে কেন্দ্র করে তার পরিবারের সবার আক্রান্ত হওয়া) অংশ। সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন। আমরা ক্লাস্টার পেয়েছি নরায়ণগঞ্জ, মাদারীপুর, গাইবান্ধা, ঢাকার বাসাবো এবং মিরপুরে।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৩ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ