করোনা সংক্রমিত সব এলাকা লকডাউন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
০৬ এপ্রিল ২০২০, ০৮:৩১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের যেসব এলাকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সেসব ও পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ এপ্রিল) গণভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে যেসব এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সেগুলো এবং পার্শ্ববর্তী এলাকা সম্পূর্ণ লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঢাকার বাইরে যেতে না পারেন এবং ঢাকায় যেন কেউ ঢুকতে না পারেন, এ নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশের সব গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু যেসব কারখানায় পিপিই, মাস্ক ও জরুরি মেডিকেল সরঞ্জাম উৎপাদন হচ্ছে সেগুলো খোলা থাকবে। এ ছাড়া যেসব বন্দি দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন এবং লঘু অপরাধে সাজাপ্রাপ্ত, তাদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এদিকে দেশে এখন পর্যন্ত ১৫ জেলায় সর্বমোট ১২৩ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৪ রোগী শনাক্ত করা হয়েছে রাজধানী ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জে ২৩ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ