করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ২৫০, নতুন আক্রান্ত ৯৬৯
১২ মে ২০২০, ০৪:২৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণে দেশে প্রথম মৃত্যুর পর দুই মাস পার হওয়ার আগেই মৃতের সংখ্যা আড়াইশতে পৌঁছাল। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭৭৩ টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে আরও ১১ জন গত এক দিনে মারা গেছেন। ফলে কোভিড-১৯ এ দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও ২৪৫ জন গত এক দিনে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ