দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১৪, আক্রান্ত ২০৯৯৫, সুস্থ ৪১১৭
১৬ মে ২০২০, ০৪:৪১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন চার হাজার ১১৭ জন।
শনিবার (১৬ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দু'জন এবং রংপুর বিভাগের দু'জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের ৭ জন, ঢাকা জেলার দু'জন এবং গাজীপুর, মুন্সীগঞ্জ এবং নরসিংদীতে একজন করে রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তিনি আরো জানান, ঢাকার ১২টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ৬ হাজার ৫০১টি, আর পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৮২টি। সারাদেশের ৪১টি ল্যাবের মধ্যে ঢাকার ১২টি এবং ঢাকার বাইরের ২১টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল এটি। ঢাকার ৮টি ল্যাবের ফলাফল এখনও এসে পৌঁছায়নি।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫১ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ১ হাজার ৫৩০ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৫১০ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার ৯১৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৭০৪ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭৭৩ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ১৪১ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ