রাজধানীতে দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল উদ্বোধন
১৭ মে ২০২০, ০৫:১৭ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় দেশে চালু হলো সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এতে করোনা আক্রান্তদের আইসোলেশন সুবিধাসহ থাকছে আইসিউ সুবিধা। হাসপাতালটির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সতর্ক করে বলেন, স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরো বাড়বে।
এদিকে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নির্মিত হাসপাতালটিতে এরই মধ্যে যোগ দিয়েছেন ১৯১ জন ডাক্তার। হাসপাতালে সব যন্ত্রপাতি স্থাপনের সাথে সাথে বাকি ডাক্তার এবং নার্সরাও যোগ দেয়ার কথা রয়েছে। ২০১৩ শয্যার আইসোলেশন ইউনিট এবং ৭১ শয্যার আইসিও সুবিধা রেখে হাসপাতালটি রোববার (১৭ মে) অনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করে বসুন্ধরা কর্তৃপক্ষ।
সেখানেই স্বাস্থ্যমন্ত্রী বলেন, যানবাহন থেকে শুরু সব খানে স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে করোনা সংক্রমণ। তাই আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার আহ্বান মন্ত্রীর। তিনি আরো বলেন, রিকশা, সিএনজি থেকে জটলা করে করোনা ছড়ায়। ফেরিঘাট, দোকানের সামনে জটলা দেখে আমরা আতঙ্কিত হই। কারণ এতে সংক্রমণ বাড়ে। আর বাড়ছেও।
বসুন্ধরার এই হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৪১ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে সরকার। এই ধরনের আইসোলেশন ইউনিটে যদি করোনা রোগীদের নিয়ে আসা যায় এবং রোগীর ধরণ বুঝে যদি বিভিন্ন ভাগে ভাগ করে চিকিৎসা দেয়া সম্ভব হয়, তাহলে বাসায় থেকে চিকিৎসা না পাওয়ার হার যেমন কমবে একই সাথে কমবে মৃত্যু ঝুঁকিও।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ