করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১২৫১
১৯ মে ২০২০, ০৪:৪৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২৫ হাজার ১২১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ হাজার ৯৯৩ জন।
মঙ্গলবার (১৯ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ৪২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ৯ হাজার ৯১টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪৯টি। এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ২৫১ জন।
তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে রয়েছেন- ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে একজন, খুলনা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন। বয়স বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাসায় মারা গেছেন তিন জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন পাঁচ জন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩২৬ জনকে। বর্তমানে মোট আইসোলেশনে আছেন তিন হাজার ৬১৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৯৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে তিন হাজার ৫৩১ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৪৯১ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৪০২ জন। এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৬ হাজার ২৭৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫১ হাজার ২১৭ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ