দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১
২৭ মে ২০২০, ০৫:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত ৩৮ হাজার ২৯২ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯.২২ শতাংশ। বুধবার (২৭ মে) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩টি। পুরনো নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫টি। এখন পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০.৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২ শতাংশ।
তিনি বলেন, মারা যাওয়া ২২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, সিলেট বিভাগের ২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১-৮০ বছরের মধ্যে একজন, ৬১-৭০ বছরের মধ্যে সাত জন, ৪১-৫০ বছরের মধ্যে দু'জন, ৫১-৬০ বছরের মধ্যে সাত জন, ৩১-৪০ বছরের মধ্যে দু'জন, ২১-৩০ বছরের মধ্যে দু'জন, ১০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।
বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৮১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৯৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৭৮৯ জনকে। এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ১০৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৮২ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪০৮ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ৬৯৬ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ