১ হাজার ১৮১ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল
০৭ জুন ২০২০, ১০:৪২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
এক হাজার ১৮১ জন মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করেছে সরকার। তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্তের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল (অ্যালোকেশন অব বিজনেস) এর তালিকা ৪১ এর ৫ ক্রমিকে বর্ণিত ক্ষমতা বলে ২০১৯ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬ তম সভার সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রপতির আদেশক্রমে এই সনদ বাতিল করা হয়েছে।’
প্রজ্ঞাপনে বলা হয়, বাতিল করা ১ হাজার ১৮১টি সনদের মধ্যে এক হাজার ১৩৪ জন হলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে তৎকালীন বিডিআরে (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) যোগদানকারী মুক্তিযোদ্ধা। আর বাকি ৪৭ জন হলেন একই তারিখের পর বিমান বাহিনীতে যোগদান করা মুক্তিযোদ্ধা।
সংযুক্ত লিংকে ভুয়া সনদধারী (বাতিল) ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে।
লিংক- ১
https://mail.google.com/mail/u/0/?tab=rm&ogbl#inbox/FMfcgxwHNgkTRHKHQXVBWGhNqQSjlMQf?projector=1&messagePartId=0.2
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ