দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৮৭
১১ জুন ২০২০, ০৪:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৮ হাজার ৫২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৭৪৭ জন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৫৫ টি পরীক্ষাগারে ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৩৪ শতাংশ।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৭ জন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে মারা গেছেন ৯ জন।
বিভাগ বিবেচনায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে রাখা হয়েছে ৬৭১ জনকে। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জনকে আইসোলেশনে রাখা হয়। আর আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন ৪ হাজার ৮৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ হাজার ৭৬৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ১৬১ জন, ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৭৩ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হয় ৩ লাখ ১২ হাজার ৩৪৪ জনকে। বর্তমানে ৫৮ হাজার ৯৯৯ জন কোয়ারেন্টিনে আছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ