একদিনে করোনায় আক্রান্ত আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩১
২১ জুন ২০২০, ০৪:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জনের। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪৪ হাজার ৭৯৭ জন।
রবিবার (২১ জুন) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। এখন পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আরো জানানো হয় , মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ৪ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ৬ জন।
অঞ্চল বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৩১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩৫৬ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন সাত হাজার ৬২৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৮১৯ জনকে। এখন পর্যন্ত তিন লাখ ৩৯ হাজার ৫৮৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ১৩২ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৩৭৮ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ২০৫ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ