করোনাভাইরাস: মৃতের তালিকায় আরও ৩৭ জন, নতুন শনাক্ত ৩৪৬২
২৪ জুন ২০২০, ০৪:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৮২ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪৯ হাজার ৬৬৬ জন।
বুধবার (২৪ জুন) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬৬টি ল্যাবে ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মারা যাওয়াদের ২৮ জন পুরুষ জন এবং ৯ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৪ জন এবং বাসায় ৩ জন মারা গেছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ