করোনায় আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ১ লাখ ৩০ হাজার
২৬ জুন ২০২০, ০৪:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৪০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।
শুক্রবার (২৬ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ২৭৫টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।
মারা যাওয়া ৪০ জনের মধ্যে নারী ৯ জন এবং পুরুষ ৩১ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা ও বরিশাল বিভাগে ৪ জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে ৩ জন করে রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ