করোনাকে ভয় করলে ক্ষয়, না করলে জয়: খাদ্যমন্ত্রী
১২ জুলাই ২০২০, ০৬:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
‘করোনাভাইরাসকে ভয় করলে ক্ষয়, না করলে জয়’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চিকিৎসকরা ভয়কে জয় করে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনাকে জয় করতে হবে।
রোববার (১২ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, যদি দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং মাস্ক ব্যবহার করেন তাহলে করোনা শনাক্তের হার কমে যাবে। করোনা পরীক্ষা করতে গিয়ে মানুষ অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ইয়াকুব আলী পাটোয়ারী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশীদ ও পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ