করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেলেন আরও ৫০ জন
২০ জুলাই ২০২০, ০৬:১০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট ২ হাজার ৬৬৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ এবং এ পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৪ এবং এ পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন সুস্থ হয়েছেন। সোমবার (২০ জুলাই) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃতদের ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। তাদের ৪২ জন হাসপাতালে এবং ৮ জন বাড়িতে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২৩ জনকে, আর এ সময়ে ছাড় পেয়েছেন ৮০২ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬১২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৪৩২ জন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি সাড়ে ৪৬ লাখের মতো। মৃতের সংখ্যা ৬ লাখ ৯ হাজারের বেশি। ৮৭ লাখ লাখ ৩৮ হাজারের মতো রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ