করোনায় একদিনে আরও ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৪
২২ জুলাই ২০২০, ০৬:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে এই পর্যন্ত ২ হাজার ৭৫১ জনের মৃত্যু হলো। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৫ জন এবং এখন পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২০২ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন শনাক্ত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৭৬টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৯৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ২ হাজার ১৬৮ জন পুরুষ এবং নারী ৫৮৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ৩ জন রয়েছেন। তাদের ৩৭ জন হাসপাতালে এবং বাসায় ৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৭৯৬ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ৬৯৯ জন এবং এখন পর্যন্ত ২৫ হাজার ৭৭৮ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৪ হাজার ৫০৪ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ৪২৯ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে এখন পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৯৩২ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫২ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৬ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৫৬ জন।
উল্লেখ্য, ওয়ার্ডোমিটারের তথ্যমতে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৫১ লাখ ৭৩২৭ জন। মৃতের সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৮১২ জন। ৯১ লাখ ২৮ হাজার ১৫৮ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ