করোনায় দেশে মৃত্যু প্রায় ৩ হাজার, শনাক্ত ছাড়ালো সোয়া দুই লাখ
২৭ জুলাই ২০২০, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। সোমবার (২৭ জুলাই) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১টি পরীক্ষাগারে, সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি নমুনা। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৮১৭টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।
৩৭ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে মারা গেছেন ৪ জন। এদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ২ হাজার ৩৩২ জন, যা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী মারা গেছেন ৬৩৩ জন, যা ২১ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুরবরণ করেছেন তাদের বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যু হয়েছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৫৯ জন এবং ষাটোর্ধ্ব ১ হাজার ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা—ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনাতে ২ জন, ময়মনসিংহে ১ জন, রংপুরে ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন। বিভাগভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা—ঢাকা বিভাগে ১ হাজার ৪৩২ জন, চট্টগ্রামে ৭২৬ জন, রাজশাহীতে ১৭৪ জন, খুলনাতে ২০৮ জন, বরিশালে ১১২ জন, সিলেটে ১৪০ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬২ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৫০ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৭৫ জন। মোট আইসোলেশনে গেছেন ৪৭ হাজার ৭৭৬ জন, ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭৬৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭ জন।
২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন, এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৪ লাখ ২৭ হাজার ৯৯৭ জন। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৬০ জন, আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৬০৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৮ হাজার ৩৯০ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৪ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৫২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ