বাংলাদেশে করোনায় ঝরে গেলো ৩ হাজার প্রাণ
২৮ জুলাই ২০২০, ০৭:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা পজিটিভ শনাক্ত হলেন ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। মঙ্গলবার (২৮ জুলাই) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত তুলে ধরে জানান, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ, করোনায় প্রথম মৃত্যু ১৮ মার্চ। সংক্রমণের ১৪৩ তম দিনে মৃত্যু ৩ হাজারে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় ৮১টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭০টি। নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭১৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৩১ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ৯ জন। হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে মারা গেছেন ৮ জন, আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন। এখন পর্যন্ত পুরুষ মোট মারা গেছেন ২ হাজার ৩৫৮ জন, শতাংশের হিসেবে ৭৮ দশমিক ৬০। আর নারী ৬৪২ জন, শতাংশের হিসেবে ২১ দশমিক ৪০। একদিনে মারা যাওয়াদের মধ্যে বয়স বিভাজনে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন আর ৮১ থেকে ৯০ বছরের মধ্যে মারা গেছেন ৪ জন।
মৃত ৩ হাজার জনের মধ্যে বয়স বিভাজনে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, যা মোট মৃত্যুর দশমিক ৬০ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, এক দশমিক শূন্য শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, দুই দশমিক ৮০ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০০ জন, ছয় দশমিক ৬৭ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২৫ জন, ১৪ দশমিক ১৭ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৬৯ জন, ২৮ দশমিক ৯৭ শতাংশ এবং ষাটোর্ধ্ব এক হাজার ৩৭৪ জন, ৪৫ দশমিক ৮০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা ও সিলেট বিভাগে ৪ জন করে, বরিশাল ও রাজশাহী বিভাগে ৩ জন করে, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ২ জন করে মারা গেছেন।
এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মারা গেছেন ঢাকা বিভাগে ১ হাজার ৪৪৪ জন, ৪৮ দশমিক ১৩ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৭৩১ জন, ২৪ দশমিক ৩৭ শতাংশ; রাজশাহী বিভাগে ১৭৭ জন, পাঁচ দশমিক ৯০ শতাংশ; খুলনা বিভাগে ২১২ জন, ৭ দশমিক ০৭ শতাংশ; বরিশাল বিভাগে ১১৫ জন, ৩ দশমিক ৮৩ শতাংশ; সিলেট ১৪৪ জন, ৪ দশমিক ৮০ শতাংশ; রংপুর বিভাগে ১১৩ জন, ৩ দশমিক ৭৭ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, ২ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭১৩ জন, ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩২ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৪৮ হাজার ৪৮৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৯ হাজার ৫০১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ৯৯২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন ৪ লাখ ২৯ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৩ লাখ ৭২ হাজার ১৩০ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ৮৫৯ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার প্রায়। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি দুই লাখ ৫৩ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ