করোনাভাইরাস: একিদেন মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন
২৯ জুলাই ২০২০, ০৮:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৫ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট করোনা পজিটিভ শনাক্ত হলেন ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৫৬ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। বুধবার (২৯ জুলাই) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
স্বাস্থ্য বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৩০ শতাংশ। ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৭৮ জন এবং এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ২৯২ জন সুস্থ হয়েছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ২ হাজার ৩৮৮ জন পুরুষ এবং ৬৪৭ জন নারী। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন এবং বাড়িতে ৬ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৮২৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৬৯ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় এক হাজার ১৪৬ জন এবং এখন পর্যন্ত ৩০ হাজার ৬৪৭ জন ছাড় পেয়েছেন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৯ হাজার ৩১৬ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৯৫৫ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৯৪৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭০ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৭০০ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৭ হাজার ২৪৪ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার প্রায়। তবে সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ