একদিনে আরও ৫০ প্রাণ নিলো করোনা, মোট মৃত্যু ৩২৩৪
০৪ আগস্ট ২০২০, ০৮:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৫০ জন মারা গেছেন। করোনায় এ পর্যন্ত মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৫ জন এবং এখন পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। মঙ্গলবার (৪ আগস্ট) কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এ সময় অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় ৮৩টি পরীক্ষাগারে ৮ হাজার ১২৩টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৭১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১২ লাখ ১ হাজার ২৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ২৪ দশমিক ৮৭ শতাংশ এবং এখন পর্যন্ত ২০ দশমিক ৩১ শতাংশ। সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৩৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪৪ জন এবং নারী ৬ জন। তাদের মধ্যে ৪৫ জন হাসপাতালে এবং ৫ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মোট ২ হাজার ৫৪৯ জন পুরুষ এবং ৬৮৫ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগ ভিত্তিক মৃত্যু হয়েছে: ঢাকায় ২৯ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে ৫ জন করে, খুলনা ও রংপুরে ৪ জন করে এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহে একজন করে।
উল্লেখ্য, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লাখ। মৃতের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ১৭ লাখ। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ