দেশে করোনাক্রান্ত প্রায় ২ লাখ ৭২ হাজার, মৃত্যু ৩৫৯১
১৪ আগস্ট ২০২০, ০৫:৫৭ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৫৯১ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৬৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন। শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ৮৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে নারী ৬ জন, পুরুষ ২৮ জন। এখন পর্যন্ত মোট নারী মারা গেছেন ৭৫০ জন এবং পুরুষ মারা গেছেন ২ হাজার ৮৪১ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন রয়েছেন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ১৮ জন। এছাড়া চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে ২ জন করে, রাজশাহী ও সিলেট বিভাগে ৪ জন করে এবং খুলনা ও বরিশাল বিভাগে ১জন করে মারা গেছেন।
এ পর্যন্ত বিভাগ বিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন ১ হাজার ৭১৮ জন; যা ৪৭ দশমিক ৮৪ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ৮২৭ জন; যা ২৩ দশমিক শূন্য ৩ শতাংশ। রাজশাহী বিভাগে ২৩৩ জন; যা ৬ দশমিক ৪৯ শতাংশ। খুলনা বিভাগে ২৭৯ জন; যা ৭ দশমিক ৭৭ শতাংশ। বরিশাল বিভাগে ১৩৯ জন; যা ৩ দশমিক ৮৭ শতাংশ। সিলেট বিভাগে ১৭০ জন; যা ৪ দশমিক ৭৩ শতাংশ। রংপুর বিভাগে ১৪৫ জন; যা ৪ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন; যা ২ দশমিক ২৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা বিভাগ ভিত্তিতে, ঢাকা বিভাগে ৬৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, রংপুর বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১৬৯ জন, বরিশাল বিভাগে ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৯১ জন, সিলেট বিভাগে ৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪২ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ