করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় ৩৪ জনসহ মৃতের সংখ্যা এখন ৩৬২৫
১৫ আগস্ট ২০২০, ০৫:৩৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮০০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এখন পর্যন্ত ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ২ হাজার ৮৬৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭৬০ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং ৩ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২০৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪১ হাজার ২৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬১ হাজার ৪৯৩ জনকে।
এতে আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ১ হাজার ৯৫৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ১ হাজার ৮২৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৬৪ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৮৫১ জন।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ