দেশের জেলাগুলোর নতুন শ্রেণি বিভাগ হালনাগাদ: ‘বি’ শ্রেণিতে নরসিংদী
১৭ আগস্ট ২০২০, ০৭:৩০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশের জেলাগুলোর নতুন শ্রেণি বিভাগ হালনাগাদ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি ৬৪ জেলার হালনাগাদ শ্রেণি বিভাগ করে পরিপত্র জারি করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ৮ বা এর বেশি উপজেলা থাকা জেলাকে ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা থাকা জেলাকে ‘বি’ এবং ৫টির কম উপজেলা থাকা জেলাকে ‘সি’ শ্রেণির উপজেলার মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে। এ হিসেবে ‘বিশেষ ক্যাটাগরি’র ৬ টি, ‘এ’ ক্যাটাগরিতে ২৬ টি, ‘বি’ ক্যাটাগরিতে ২৬ টি এবং ‘সি’ ক্যাটাগরিতে ৬ টি জেলা পড়েছে।
ঢাকা বিভাগ : ঢাকা বিভাগের ঢাকা ও গাজীপুর জেলা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েছে। এ দুই জেলায় পাঁচটি করে উপজেলা রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ফরিদপুর ‘এ’ শ্রেণিতে পড়েছে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী ‘বি’ শ্রেণিতে রয়েছে। মাদারীপুর ‘সি’ শ্রেণিতে পড়েছে।
চট্টগ্রাম বিভাগ : এ বিভাগের চট্টগ্রাম জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরিতে। কুমিল্লা, রাঙামাটি, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার ‘এ’ শ্রেণির জেলা। আর বান্দরবান, ফেনী ও লক্ষ্মীপুর ‘বি’ শ্রেণিতে রয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী জেলা রয়েছে বিশেষ ক্যাটাগরির মধ্যে। আর বগুড়া, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ ‘এ’ শ্রেণিতে রয়েছে। ‘বি’ ক্যাটাগরির মধ্যে রয়েছে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলা।
রংপুর বিভাগ : রংপুর বিভাগের দিনাজপুর, কুড়িগ্রাম, ও রংপুর জেলা 'এ' শ্রেণিভুক্ত। 'বি' শ্রেণিতে গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা।
খুলনা বিভাগ : খুলনা জেলা বিশেষ ক্যাটাগরিতে পড়েছে। বাগেরহাট ও যশোর 'এ' ক্যাটাগরিতে রয়েছে। 'বি' ক্যাটাগরিতে রয়েছে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। 'সি' ক্যাটাগরিতে স্থান পেয়েছে চুয়াডাঙ্গা, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলা।
বরিশাল বিভাগ : বরিশাল, পটুয়াখালী ‘এ’ শ্রেণির জেলা। ভোলা, পিরোজপুর ও বরগুনা 'বি' ক্যাটাগরির এবং ঝালকাঠি 'সি' ক্যাটাগরির জেলার আওতায় রয়েছে।
সিলেট বিভাগ : এ বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার ‘এ’ শ্রেণির আওতায় পড়েছে।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ জেলা বিশেষ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এ বিভাগের নেত্রকোনা 'এ' শ্রেণি, জামালপুর ও শেরপুর জেলা ‘বি’ শ্রেণির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, ক্যাটাগরি অনুযায়ী জেলাগুলোতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি ত্রাণ বরাদ্দ এবং সরকারি দফতরগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ