ট্রেনে জাতীয় পরিচয়পত্র রাখার শর্ত বাতিল
২০ আগস্ট ২০২০, ০৮:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রেলে যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের শর্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকিট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে এক গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা উল্লেখ করা হয়। এতে করে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এ অবস্থায় বর্তমানে যাত্রীসাধারণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করার বিষয়টি বাতিল করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে। যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। এছাড়া আন্তনগর ট্রেনের সব ধরণের স্ট্যান্ডিং টিকিট সম্পূর্ণ বন্ধ থাকবে।
করোনা পরিস্থিতিতে ৩১ মে থেকে মোট ১৭ জোড়া ট্রেন চলাচল করছিল। সেই সঙ্গে গত ১৬ আগস্ট থেকে রেলের বহরে যুক্ত হয়েছে আরও ১৩ জোড়া ট্রেন। সবমিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জোড়া। ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ