করোনায় আরও ৫৪ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ ছাড়ালো
২৬ আগস্ট ২০২০, ০৭:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে এই পর্যন্ত মোট ৪ হাজার ৮২ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন এবং এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৯ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২ হাজার ১৪৭ জন শনাক্ত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৩৫টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ২০৮ জন পুরুষ এবং ৮৭৪ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ২৯, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৩, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ৪, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪৯ এবং বাড়িতে ৫ জন মারা গেছেন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ